• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

দেবীগঞ্জে বনবিভাগের ১৮ হাজার গাছ নষ্ট, ১১ লাখ টাকার ক্ষতি

মোঃ মোমিন ইসলাম সরকার , পঞ্চগড় প্রতিনিধি / ২০৭ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সরকারি উদ্দ্যোগে লিজ নেয়া জমিতে বন বিভাগের লোকজনেরা গাছের চারা লাগাতে গেলে এলাকাবাসির হামলার শিকার হয়েছেন বন বিভাগের লোকজন। আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ বনবিভাগের সদর ফরেষ্ট অফিসার বাদী হয়ে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খয়ের বাগান এলাকায়।

 

থানায় দাখিল করা লিখিত অভিযোগে জানা গেছে, দেবীগঞ্জ বন বিভাগের লিজ নেয়া ২০ একর জায়গায় দেবীগঞ্জ সদর ফরেষ্ট অফিসার নিবারন চন্দ্র রায়, বাগানের মালি নুরনবী হোসেন, রমজান আলী, সাজু ইসলাম ও হানিফ সরকারকে সাথে নিয়ে ১১ লক্ষ ২৫ হাজার ৮২০ টাকার প্রায় ১৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করতে যান।

প্রতি বছরের ন্যায় লিজ নেয়া জমিতে ৫ থেকে ৬ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর সরকারি অনুমোদনের পর গাছ রোপন করার পর বাগানের আশেপাশের লোকজন বাধা প্রদান করে। আমরা বাধা উপেক্ষা করে গাছ লাগাতে থাকলে তারা বনবিভাগের লোকজনের উপর হামলা চালায়। তাদের হামলায় বাগানের মালি রমজান আলী আহত হন। তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

 

দেবীগঞ্জ বন বিভাগের লোকজন গাছ রোপন ও সরকারি কাজে বাধা প্রদান করার কারন জিজ্ঞেস করলে লোকজনেরা লাঠি নিয়ে বাগানে প্রবেশ করে বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করতে থাকে এবং লাগানো গাছ নষ্ট করে ফেলতে থাকে।

 

এ ঘটনায় ২৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনের নামে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/