• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

সরকারী কর্মচারী (আচারণ) বিধিমালা সংশোধন করা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ডেস্ক রিপোর্ট : সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মাহবুব হোসেন বলেন, এটি যুগোপযোগী করার কার্যক্রম চলছে। সেটির অগ্রগতি জেনেছেন। আশা করছেন দ্রুতই সেটি চূড়ান্ত হবে।
বিদ্যমান শুদ্ধাচার কৌশল যুগোপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে শুদ্ধাচার কৌশলটি আছে সেটি প্রায় ১২ বছরের বেশি হয়ে গেছে। এটি এখন যুগোপযোগী করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। সে প্রসঙ্গে আলোচনা হয়েছে।
সচিব সভার বৈঠকে আলোচনার বিষয়বস্তুর কথা বলতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, অগ্রগতি, বাজেট ও নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া কিছু দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো যেন যত্ন সহকারে গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয় সে ব্যাপারে সভায় পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার কথা বলা হয়েছে। অধস্তন যে অফিসগুলো আছে, যেখান থেকে মানুষকে সেবা দেওয়া হয়, সেই সেবাটি যেন ঠিকমতো দেওয়া হয়। সেই কাজটা যেন জোরালোভাবে তদারকি করা হয়। মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/