• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

৯৬ বছরের প্রেমিকাকে বিয়ে করছেন ১০০ বছর বয়সী মার্কিন সেনা!

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ১২ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে ৯৬ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন ১০০ বছর বয়সের এক মার্কিন সেনা। ‘ডি ডে’ উপলক্ষে আগামী জুন মাসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
১৯৪৪ সালের ৬ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডাসহ ফ্রান্সের বিভিন্ন মিত্র দেশের বহু বিমান দেশটির নরম্যান্ডির সমুদ্র সৈকতের তীরে জার্মানিকে ঘায়েল করার জন্য অবতরণ করেছিল। এদিন সংঘাতে অনেক সেনার প্রাণ যায়। দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাই এই বিশেষ দিনটি ‘ডি ডে’ নামে পরিচিত।শতবর্ষী প্রবীন হেরল্ড টেরেসও সেদিন ফ্রান্সের বিমান বাহিনীর সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। আগামী ৬ জুন ডি ডে’র ৮০ বছর পূর্তিতে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে।ফ্রান্সের নরম্যান্ডির সমুদ্র সৈকতের তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গায় টেরেসের ইচ্ছা অনুযায়ী আগামী মাসে তার প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপিকে টেরেস জানান, তাদের ভালোবাসার গল্প অন্য সবার থেকে আলাদা। এমন গল্প আগে কেউ শোনেও নি। আর তার প্রেমিকা বলেন, টেরেস একজন অসাধারণ মানুষ।

জানা গেছে, শতবর্ষী হলেও টেরেস মানুষ হিসেবে এখনও খুবই হাসিখুশি এবং প্রাণবন্ত। তিনি অনায়াসেই ঐতিহাসিক তারিখ, স্থান এবং ঘটনা মনে করতে পারেন। তার সাথে কথা বললে মনে হয়, এ বয়সেও তিনি যেন ইতিহাসের বইয়ে বাস করেন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/