• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ইরান সময়মতো ইসরাইলের জবাব দেবে

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাঘেরি বলেছেন, দামেস্কের তেহরান দূতাবাসে ইসরাইলি হামলা জবাবহীন থাকবে না।

তিনি বলেন, কিভাবে এবং কখন জবাব দেবে, তা ইরান নির্ধারণ করবে। ইরানের আধা সরকারি আইএসএনএ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানি দূতাবাসে ইসরাইলি বোমা হামলায় ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার নিহত হয়েছে। ইরান এই ঘটনার প্রতিশোধ গ্রহণের ঘোষণা দিয়েছে।

বাঘেরি বলেন, ইরান নিখুঁতভাবে প্রতিশোধমূলক অভিযান চালাবে। এতে ‘জায়নবাদী সরকার তাদের কাজের জন্য অনুতপ্ত হবে।’

তিনি বলেন, ইরান দূতাবাসে ইসরাইলের হামলাকে ‘আত্মঘাতী’ মিশন হিসেবে অভিহিত করেন।

‘মানবতার সাথে বিশ্বাসঘাতকতা’
জাতিসঙ্ঘ মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস শনিবার গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধকে ‘মানবতার সাথে বিশ্বাসঘাতকতা’ বলে নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে বিদায়ী মানবতাবাদী এই কর্মকর্তা ‘মানবতার সাথে এই বিশ্বাসঘাতকতার জন্য একটি সম্মিলিত সংকল্পের’ আহ্বান জানান।
প্রায় সাত মাস ধরে যুদ্ধটি চলছে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/