• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে: আইজিপি

Reporter Name / ২৫২ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

খবর জনতা ডেস্ক:

ঈদের ছুটি চলাকালে ঢাকায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা প্রায় ফাঁকা হয়ে যায়। তাই কেউ বিপদে পড়লে আমাদের কন্ট্রোল রুমের নম্বরে জানান অথবা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পুলিশ সদস্যদের কিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি আরও বলেন, ‘ফাঁকা ঢাকায় ডাকাতি, যানজটের সব বিষয় বিবেচনায় নিয়ে আমরা আগের বছরগুলোতে যে ব্যবস্থা নিয়েছি, এবারও একই ব্যবস্থা নেব।’

জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এমনভাবে ভ্রমণ করুন যাতে আপনাকে কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন হতে না হয়। আমি সব যাত্রীদের এটাই অনুরোধ করছি।’

তিনি বলেন, এবার ঈদের ছুটি দীর্ঘ সময়ের হতে পারে। বিভিন্ন স্থানের পাশাপাশি সব বিনোদন স্পটের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্ল্যাক টিকিট বাজারজাতকরণের সঙ্গে সহজডটকমের সম্পৃক্ততার বিষয়ে আইজিপি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিই। যাত্রীদের হয়রানির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ source : unb


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/