• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জুলাইয়ে জীবন্ত শহীদ আল-আমিন নড়াইল বৈষম্যবিরোধীর কমিটিতে

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি; / ১৪৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

গুরুতর আহত জুলাইযোদ্ধা ও বিইউপি শিক্ষার্থী মোঃ আল-আমিন মণ্ডল নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় সংগঠন কর্তৃক প্রকাশিত কমিটিতে এ পদ পান তিনি।

জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই মিরপুর ডিওএইচএস এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এসময় রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষার্থী মোঃ আল-আমিন মণ্ডল গুরুতর আহত হন। ছাত্রলীগ নেতাকর্মীরা ইট দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে এবং পুলিশ সারা শরীরে বেধড়ক লাঠিপেটা করে। পরে সেখান থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা তার মোবাইল ছিনতাই করায় পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নিজ এলাকা নড়াইল জেলা শহরের ভওয়াখালীতে। পরবর্তীতে স্বাভাবিক হয়ে পরিবারের সাথে যোগাযোগ করেন আল-আমিন।

এ বিষয়ে আল-আমিন মণ্ডলের মা রেহেনা পারভীন রোহেনা বলেন, আমরা জানতাম আল আমিন আন্দোলনে গেছে। কিন্তু পরে কয়েকদিন ওর সাথে যোগাযোগ না হওয়ায় আমরা ভেবেছিলাম ও বেঁচে নেই। এসময় ওর মৃত্যুর ছড়িয়ে পড়ে এলাকায়। সেজন্য তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন বাড়িতে এসে বিভিন্নভাবে হয়রানি করেছে।

জুলাই আহত আল-আমিন মণ্ডল বলেন, জুলাই মাসে জীবন বাজি রেখে লড়াই করেছি। আমাকে সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদে রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম বলেন, এবারের কমিটিতে বেশি সংখ্যক আহতদের অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আরও আহত বা আন্দোলনে নেতৃত্বদাতাদের খুঁজে খুঁজে সংগঠনের ভালো দায়িত্বে আনার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/