• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে: প্রধান অতিথির বক্তব্যে- এস. এম. ফয়সল

নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-৪ (মাাধবপুর-চুনারুঘাট)আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনসাধারণ যাতে হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
২৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে মাধবপুরে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, সাধারণ সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব খাঁন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. ইমরুল হাসান, কৃষি কর্মকর্তা সজিব সরকার, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, পারভেজ হোসেন, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমুখ। সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা চলমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং কৃষকদের সহায়তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রথমে নব নির্বাচিন এমপি এস.এম. ফয়সল মহোদয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/