সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
স্থগিত হওয়া দুই নেতা হলেন— বেলকুচি পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সিয়াম মন্ডল।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধামকি প্রদান, দেশীয় অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় মারধরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে বলেও জানা গেছে।
অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে জেলা বিএনপি তাদের দলীয় পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
দলীয় সূত্রে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে পরবর্তী সাংগঠনিক তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
https://slotbet.online/