• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১০৯ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

রোববার ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পীরগঞ্জ থানার একটি বিশেষ দল ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনুয়া গ্রামে অভিযানে যায়। অভিযান চলাকালীন এক আসামিকে আটক করে পুলিশের গাড়িতে তোলার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন শহিদুল ইসলাম। মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার এই অকাল মৃত্যুতে জেলা পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।”

নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সহকর্মীর এমন আকস্মিক প্রয়াণে পীরগঞ্জ থানা পুলিশ ও তার স্বজনদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/