• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

হরিপুর ভোটকেন্দ্রে বাঁশের লাঠিতে বেনার: নিরাপত্তা শঙ্কায় ভোটাররা

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ৩৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অবস্থিত একটি ভোটকেন্দ্রের আশপাশে বাঁশের লাঠি ব্যবহার করে বেনার ও পোস্টার স্থাপনের অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকরা ভোটকেন্দ্র সংলগ্ন সড়কের ধারে শক্ত বাঁশের লাঠি ব্যবহার করে বেনার স্থাপন করেছেন। অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরাপদ উপকরণ ব্যবহারের কথা থাকলেও এখানে সরাসরি মজবুত বাঁশের লাঠি ব্যবহার করা হয়েছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

সাধারণ ভোটারদের আশঙ্কা, ভোটকেন্দ্রের চারপাশে এমন শক্ত লাঠি থাকলে যেকোনো উত্তেজনাকর পরিস্থিতিতে তা সহিংসতার উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। তাদের মতে, নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রকে ঘিরে এ ধরনের উপকরণ রাখা পরিবেশকে অশান্ত করে তুলতে পারে এবং ভোটারদের মনে ভয় সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে কয়েকজন ভোটার বলেন, “ভোটকেন্দ্র শান্তিপূর্ণ থাকার কথা। কিন্তু চারপাশে এভাবে বাঁশের লাঠি লাগানো হলে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়। আমরা নিরাপদ পরিবেশে ভোট দিতে চাই।”

আরও অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে এভাবে বাঁশের লাঠি ব্যবহার করে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এতে ভোটারদের উপস্থিতি প্রভাবিত হতে পারে এবং অনেকেই ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারেন।

এলাকাবাসীর দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভোটকেন্দ্রের চারপাশ থেকে ঝুঁকিপূর্ণ উপকরণ অপসারণ করে শান্তিপূর্ণ ও নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত করবে।

তবে এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/