• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের জনসভায় যোগ দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দিতে নড়াইলের জনসভাস্থলে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নড়াইল জেলা স্টেডিয়াম মাঠে অবতরণ করে। পরে সেখান থেকে গাড়িযোগে তিনি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভাস্থলে পৌঁছান। এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘জামায়াত আমিরের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল।

এর আগে, জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নড়াইল জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে মাঠে জড়ো হন। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোটের অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু জেলা সেক্রেটারি মাও ওবায়দুল্লাহ কায়সার জুলাই যোদ্ধা মোঃ তুহিন মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ । জনসভাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে। উল্লেখ্য, ঝালকাটি থেকে হেলিকপ্টারযোগে নড়াইলে এসে জনসভায় যোগ দেন শফিকুর রহমান। নড়াইলের জনসভা শেষে তিনি ফরিদপুরের জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/