• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ / ৪১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শামীম খান–এর নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মিছিলটি বের করা হয়। মিছিলটি ডুমুর ঈসা হাটখোলা থেকে শুরু হয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো প্রদক্ষিণ করে পুনরায় ডুমুর ঈসা হাটখোলায় এসে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল—
“বহুলীর মাটি—বিএনপির ঘাঁটি”,
“৬নং ওয়ার্ডের মাটি—বিএনপির ঘাঁটি”,
“টুকু ভাইয়ের মার্কা—ধানের শীষ মার্কা”,
“তারুণ্যের প্রথম ভোট—ধানের শীষের পক্ষে হোক”।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, থানা কৃষক দলের সভাপতি তফাজ্জল হোসেন রোকন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ মাহমুদ মিয়া বাবু, দেশমাত্রিকা ফুডস অ্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমাজউদ্দিন তালুকদার শুভসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্য দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তারা সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সফল বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু–এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/