• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সামনে সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের

মো. শামীম হোসাইন / ৩৩ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার দক্ষিণ কৌরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে তারই সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে চলমান একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের অংশ হিসেবে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলছিল। এ সময় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান এক শিক্ষার্থীর রোল নম্বর জানতে চান।

ভুক্তভোগী সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন অভিযোগে উল্লেখ করেন, রোল নম্বর দেখতে কিছুটা বিলম্ব হওয়ায় জাহিদ হাসান উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হন এবং কিল-ঘুসি মেরে তাকে শারীরিকভাবে আহত করেন। ঘটনার সময় শিক্ষার্থীরা উপস্থিত থাকায় তারা মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে। অন্য শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান এলাকার প্রভাবশালী হওয়ায় মারধরের ঘটনা প্রত্যক্ষ করলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কোনো ধরনের ব্যবস্থা নেননি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান বলেন, “লাইব্রেরিতে বসে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার জন্য শিক্ষার্থী আনিসার রোল নম্বর দেখতে বললে শিক্ষক বেলাল হোসেন উল্টো আমার ওপর চড়াও হন। আমি তাকে মারধর করিনি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত। এটি শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/