কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে এবার নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী মু. সাইফুল ইসলাম শহীদ।
মনোনয়ন প্রত্যাহারের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে শূরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয় যুব শক্তির স্থানীয় নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ দলীয় জোটের অন্য শরিক খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানও আসন সমঝোতার অংশ হিসেবে আজই প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে মাওলানা মোফাজ্জাল হোসেন জানান, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তারা হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে, আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ বলেন, “আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার রাজনীতি করি। কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্যের স্বার্থে আমি হাসনাত আবদুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়েছি।
https://slotbet.online/