• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ সিটি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট বদিউজ্জামান

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ৩৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহ সিটি কলেজ (ঝিনাইদহ কলেজ) এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বদিউজ্জামান বদি। গতকাল বিকেলে কলেজ কর্তৃপক্ষের এক সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্বভার অর্পণ করা হয়।

অ্যাডভোকেট বদিউজ্জামান বদি বর্তমানে ঝিনাইদহ জজ কোর্টের সহকারী সরকারি কৌঁশুলি (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ সদর পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট বদিউজ্জামান বদি বলেন, “একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় আমি কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে ঝিনাইদহ জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কলেজের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট বদিউজ্জামান বদি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/