বাগেরহাটের শরণখোলায় ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ চিহ্নিত মাদক কারবারি ও দুর্ধর্ষ সন্ত্রাসী ইলিয়াস তালুকদারকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার রায়েন্দা বাজার ওয়াপদা কলোনির পিছন থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াস ওই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াসের আস্তানায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস একজন কুখ্যাত পেশাদার অপরাধী। ইতিপূর্বে তাকে চুরি হওয়া মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে আগে থেকেই থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘকাল ধরে এলাকায় প্রকাশ্য মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসলেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। ফলে সাধারণ মানুষ সবসময় ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন পার করত।
এদিকে, দুর্ধর্ষ এই অপরাধীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রায়েন্দা বাজার ও ওয়াপদা কলোনি এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় এবং এলাকায় স্বস্তি ফিরে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে ইলিয়াসকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
https://slotbet.online/