• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরবনে জীবিত হরিণ উদ্ধারসহ শিকারি আটক, জব্দ বিপুল সরঞ্জাম

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) / ২৬ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমেরচর এলাকায় বনবিভাগের এক শ্বাসরুদ্ধকর অভিযানে ফাঁদে পড়া একটি জীবিত চিত্রল হরিণ উদ্ধারসহ এক পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিয়মিত টহল চলাকালীন বনরক্ষীরা বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে পাতা অসংখ্য শিকারি ফাঁদ শনাক্ত করেন। সেখান থেকে একটি ছটফট করা হরিণকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বনের গভীরে অবমুক্ত করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল হাকিমকে আটক করা গেলেও রাসেল ও দুলাল নামে আরও দুই সহযোগী গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ও ছিটকা ফাঁদসহ সাতটি প্লাস্টিকের বস্তা জব্দ করেছেন, যা পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/