• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে বাসের ধাক্কায় কৃষি শ্রমিক নিহত

মো.মিলটন শেখ, নড়াইল প্রতিনিধি। / ৩২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নড়াইল সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (৪ জানুয়ারী) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজানুর গাজী পেশায় কৃষি শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই এলাকায় কাজ করতেন। রবিবার সন্ধার দিকে তিনি একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌছালে রাস্তা পার হবার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/