• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যাওয়া হলো না মেয়ের বাড়ি,ঝিনাইদহের গোয়ালপাড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল নারীর

আবু বকর সিদ্দিক স্বপন : / ৪০ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক : মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঝিনাইদহের গোয়ালপাড়ার ট্রাক চাপায় রিনা খাতুন (৬৫) এক নারী নিহত হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, রিনা খাতুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিজের মেয়ের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলা হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি সবজি বোঝায় ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা রিনা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, রিনা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী মারা গেছেন বলে শুনেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/