মিরপুর সহকারী কমিশনার ( ভূমি) দারুস সালাম অফিসের সুরক্ষিত জমির কাগজপত্র অরক্ষিত অবস্থায় পড়ে আছে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সিন্ডিকেটের হাতে । মিরপুর ডিভিশনে জমি, প্লট, ফ্ল্যাট মালিকদের আতঙ্কের নাম সজীব সিন্ডিকেট ।
ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের অন্যতম দোসর আব্দুল্লাহ আল নোমান সজীব স্বৈরাচার আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করে, মিরপুর জোনের দারুসসালাম ভূমি অফিসের অফিশিয়াল কোন পদে নিয়োগপ্রাপ্ত না হয়েও, অত্র এলাকার জমি, ফ্লাট ও প্লট মালিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে । সরকারি কমিশনার (ভূমি) অফিসের সমস্ত কাগজপত্র, ভুমি অফিসের রেকর্ড রুম সহ সবকিছু নিয়ন্ত্রণে এই আব্দুল্লাহ আল নোমান সজিব সিন্ডিকেট গং দের হাতে ।
জানা যায়, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার আওয়ামী যুবলীগের সক্রিয় ও ৫ আগস্ট এর একাধিক হামলার ও অর্থ যোগানদাতা আব্দুল্লাহ আল নোমান সজিব আওয়ামী লীগ আমলের ক্ষমতার প্রভাব দেখিয়ে দারুস সালাম থানা ভূমি অফিসের সবকিছুর নিয়ন্ত্রণ নেন । তার সিন্ডিকেট আছে ভূমি অফিসের গেটের অপজিটের দোকানী নাজমুল, সাদ্দাম সহ ৬/৭ জন ।
গতকাল সন্ধ্যায় নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে, সরেজমিনে গিয়ে দেখা যায়, গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে । ভিতরে সুনসান নীরবতা । গেট মানের কাছে জানতে চাওয়া হয় ভিতরে কেউ আছে কিনা ?
তখন সে এক কথায় উত্তর দেয়, কেউ নাই !
পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে গিয়ে দেখা যায়, কয়েকজন বসে মিটিং করছে এবং লোকজন দেখে একজন পালিয়ে যায় । সিন্ডিকেটের কয়েকজনকে পাওয়া গেলেও , একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিই সজীব ।
(ভিডিও প্রতিবেদকের নিকট সংরক্ষিত)
পরবর্তীতে সহকারি কমিশনার( ভূমি )অফিসের ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা গরিব শাহ ঘটনা স্থলে উপস্থিত হন এবং সহকারী কমিশনার (এসি ল্যান্ড) এর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসানুজ্জামান হাসান বলেন,
বিষয়টি আমি অবগত নই, ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে, ঘটনা সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব ।
সজীব সিন্ডিকেটের সকলের “আঙ্গুল ফুলে কলা গাছ” হওয়ার অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পরবর্তী নিউজে ।।
https://slotbet.online/