টাঙ্গাইলের সখিপুরে প্রতিমা বংকি মাজার পাড় সিএনজির সাথে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৪। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১.৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় সিএনজি ও অপরদিকে আসা অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আহতরা হলেন উপজেলার প্রতিমা বংকির ইব্রাহিমের স্ত্রী পারভিন আক্তার (৩০), আবুল হোসেনের স্ত্রী লিপি আক্তার (৪০),চান মাহমুদের ছেলে রাইজ উদ্দিন (৭০)ও গোসাই বাড়ি,ধনুট,বগুড়ার ফরিদ মিয়ার ছেলে মজনু মিয়া (৩০)।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার আবু বক্কর সিদ্দিক জানান পারভিন আক্তারের মাথায় মারাত্মক ইনজুরি থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
https://slotbet.online/