নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ২১ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় সিরাজগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে ও সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে রামগাতী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু, এসময় তিনি বলেন,
আগামী নির্বাচনে আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ৩১দফা দাবি বাংলাদেশের প্রতিটি নাগরিক ভোগ করবে। এসময় তিনি আরও বলেন কিছু রাজনৈতিক দল ইসলাম বিক্রি করে ভোট চেয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দিচ্ছে। তাই ধানের শীষে ভোট দিন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,
শহর বিএনপি’র সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহেদ আলম (মুন্সি), জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (রাজেশ), রুহুল আমিন ১৩ নং ওয়ার্ড বিএনপি, রাশেদ হোসেন সাধারণ সম্পাদক ১৩ নম্বর বিএনপি, ফরিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপি, আব্দুল মান্নান ১৩ নং ওয়ার্ড যুবদল,
আব্দুল আলিম ১৩ নং ওয়ার্ড কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক মা-বোনেরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/