বাগেরহাটের শরণখোলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাদল মুন্সী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জান্নাত আকন (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে শরণখোলা আঞ্চলিক মহাসড়কের লাকুড়তলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মুন্সী রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা-চালিতাবুনিয়া গ্রামের মজিদ মুন্সীর ছেলে। আহত চালক জান্নাত আকন উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাদল মুন্সী। রাস্তা পার হয়ে মসজিদে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে চালক ও পথচারী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মুন্সীকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জানান, বাদল মুন্সীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, দুর্ঘটনার খবর পুলিশ পেয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক গুরুতর আহত
রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট):

https://slotbet.online/