• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

​শরণখোলায় তাঁতীলীগের সাবেক সভাপতি গ্রেফতার: পাঠানো হলো জেলহাজতে

​রাজিব হোসেন, বাগেরহাট / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলা উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী মো. জিয়াউল হাসান তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের প্রাণকেন্দ্র রায়েন্দা পাঁচরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়েন্দা পাঁচরাস্তার মোড় এলাকা থেকে জিয়াউল হাসানকে আটক করা হয়। তিনি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোতাহার তালুকদারের ছেলে এবং পেশায় একজন প্রথম শ্রেণীর ঠিকাদার।

এদিকে জিয়াউল হাসানের পরিবারের পক্ষ থেকে গ্রেফতারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। তাদের দাবি, জিয়াউলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না এবং তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। শুধুমাত্র আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণেই তাকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট মামলার আইনি কার্যক্রম বাগেরহাট আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মো. জিয়াউল হাসান তালুকদার তদন্তপ্রাপ্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলার সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানাননি এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/