• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হরিনাকুণ্ডুর জোড়াদাহ ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১০৩ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এসব সভা আয়োজন করা হয়।

নির্বাচনী সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফাঙ্গির বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম।

সভাগুলোর সভাপতিত্ব করেন জোড়াদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুর রহমান রনি এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাদীউল ইসলাম রুহুল।

বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন এবং ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষে ভোট দিলে দেশ ও জনগণ বাঁচবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় দারিদ্র্যপীড়িত মানুষের পাশে থাকতে চায়। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি বাড়িতে দুইটি করে কার্ড দেওয়া হবে। এর মধ্যে নারীদের জন্য থাকবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে তারা প্রতি মাসে অর্থ তুলে নিজেদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন। আর পুরুষদের জন্য থাকবে কৃষি কার্ড, যার মাধ্যমে বছরের শুরুতেই আবাদ মৌসুমের আগে সরকারি সহায়তার টাকা তুলে কৃষিকাজে ব্যয় করতে পারবেন।

তিনি বলেন, এতে করে কৃষকদের আর বিভিন্ন জায়গা থেকে সুদের টাকা নিতে হবে না। সরকারি অনুদানের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটানোই বিএনপির লক্ষ্য।

নির্বাচনী সভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/