• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

সিরাজুল ইসলাম / ১১২ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের খুনিয়াদিঘীতে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক ও এনজিও সংগঠনসহ রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাজিদা বেগমের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী এবং রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আব্দুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি রজব আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মামুনুর রশিদ মামুন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক শাহাজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/