• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী নেতার নেতৃত্বে প্রবাসীর জমি জবরদখল চেষ্টা

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি- / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামাত নেতার নেতৃত্বে এক প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শরীফ খান(৪০) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে। তিনি দীর্ঘ বছর যাবৎ সৌদি প্রবাসী।

অভিযুক্ত সাদেক কাজী উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।

ভুক্তভোগী সৌদি প্রবাসীর চাচা বোরহান উদ্দিন বলেন,গত এক যুগের বেশি সময় যাবৎ আমার ভাতিজা শরীর এই জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে আছে। আমিই জমির দেখবাল করি। আজ সকাল থেকে হঠাৎ করে জামায়াতের নেতার নেতৃত্বে জমি জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করছে। কোন কারণ ছাড়া আমার ভাতিজার বৈধ জমি জবরদখল করে নিচ্ছে। তিনি আরও জানান, জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু জামায়াত নেতা নিষেধাজ্ঞা মানছে না। জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশে খবর দেওয়া হয়েছে।

অভিযুক্ত জামায়াত নেতা সাদেক কাজী বলেন, জায়গা আমার চাচা দিয়েছে। আমার চাচাকে অন্য জায়গা আমরা জমি দিয়েছি। এটি আমাদের পৈতৃক সম্পতি। আমি কারো জমি জবরদখল করছি না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু আদালতের নিষেধাজ্ঞা জারি হয়েছে। বর্তমানে কেউ কাজ করতে পারবে ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/