• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের ‘হারানো’ আসন বহাল: হাইকোর্টের রায়ই চূড়ান্ত, ইসি’র গেজেট বাতিল!

​রাজিব হোসেন, বাগেরহাট / ১৫৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

​আইনি লড়াইয়ের মাধ্যমে বাগেরহাটের চারটি সংসদীয় আসন অবশেষে বহাল থাকলো। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন সংখ্যা কমিয়ে তিনটি করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণার রায়ই বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। বুধবার (১০ ডিসেম্বর) আপিল বিভাগ সর্বসম্মতভাবে এই আদেশ দেওয়ায়, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ইসির গেজেটটি বাতিল হয়ে গেল। এর ফলে, দীর্ঘদিনের প্রথা ভেঙে ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনার যুক্তিতে আসন কমানোর ইসির প্রচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হলো। জানা যায়, ১৯৬৯ সাল থেকে চলে আসা ঐতিহাসিক সীমানা (বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট; বাগেরহাট-২: বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩: রামপাল-মোংলা; বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা) বহাল থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি নির্ধারণ করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সেই গেজেটকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে গেজেটটি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছিলেন। আপিল বিভাগের এই আদেশের মাধ্যমে এখন বাগেরহাটে চারটি সংসদীয় আসন ধরেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/