খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC)-এর ৭৭তম অধিকার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকাল ১১টায় র্যালি ও অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ আব্দুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকার শুধুমাত্র আইনগতভাবে সুরক্ষিত একটি বিষয় নয়; এটি সামাজিক, নৈতিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে প্রত্যেকের জীবনে অবিচ্ছেদ্যভাবে জড়িত। আমরা যদি ব্যক্তি ও সমাজ পর্যায়ে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠা করতে না পারি, তবে মানবাধিকার রক্ষা ও সম্প্রসারণ কখনও সম্ভব হবে না। তাই আমাদের সকলকে নির্যাতন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একযোগে অবস্থান নিতে হবে এবং সমাজে মানবিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
বক্তারা আরও বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ—সবক্ষেত্রে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ জোরদার না হলে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত অবস্থানের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা জেলার সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন বাদল, জেলা সভাপতি প্রণব হাওলাদার, জেলা সহসভাপতি মোহাম্মদ আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, আবু হাসান, হাবিবুর রহমান, ইমান হোসেন, তানভীর, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, উত্তম কুমার, ফেরদৌস, সাহারা বসুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
https://slotbet.online/