• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেনীর আইনজীবী মার্কেটে ছুরির ঘটনায় চোর সহ ভাঙ্গারী দোকানদার কে গ্রেফতার

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১২০ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ফেনী শহরের রাজাঝীর দীঘিরপাড়ের আইনজীবী মার্কেটের চতুর্থ তলায় বৈদ্যুতিক তার ও এসির পাইপ চুরির অভিযোগে সুবন (১৯) ও হারুনুর রশিদ (৪০) নামে এক ভাংগারী দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া তাদের ফেনী রেল ক্রসিং এলাকা থেকে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সুবল নামে এক চোরকে আটক করে। পরে তার দেয়া সূত্র অনুযায়ী ওই বাঙালি দোকানদার কি আটক করা হয়। পরে তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় আইনজীবী ইউসুফ আলমগীরের সহকারী হুমায়ুন কবির বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুবল ও হুমায়ুনকে আসামি করা হয়।

শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ভাংগারী দোকানদার হারুনুর রশিদ ফেনী পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের গাজী ক্রস রোডের হাসান আলী ভূঁইয়া বাড়ির মৃত মকবুল আহমেদের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার পলাতক আওয়ামী লীগ নেতা, টিসিবির ঠিকাদার হুমায়ুন কবিরের ভাই ও সুবল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসের ৪ তারিখ রাতের বেলায় সুবল মিয়া ফেনী আইনজীবী সমিতির চতুর্থ তালায় এসি লাইনের ফাইপ এবং ওয়ারিংয়ের তার কেটে নিয়ে যায়। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজ দিয়ে চোর সনাক্তের জন্য পোস্ট দেয়া হয়। শুক্রবার রাতে এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া গোপন সূত্রে খবর পান যে সিসি ফুটেদের এই চোরটি ফেনী রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। দ্রুত সেখানে গিয়ে তারা চোরটিকে আটক করতে সমর্থ হন। পরবর্তীতে সে জানায় যে পার্শ্ববর্তী হারুনের দোকানে এই মালগুলো বিক্রি করেছে। পরবর্তীতে তারা হারুন ও সুবলকে থানায় নিয়ে আসেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান, আইনজীবী সমিতির এসির পাইপ ও তার চুরির ঘটনায় এক চোর ও ক্রয়ের অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/