• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকের পোস্টে প্রাথমিক শিক্ষকের অশ্রাব্য গালিগালাজ ও হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ / ২৪৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জুয়েল শিকদার এর বিরুদ্ধে এক গণমাধ্যমকর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ফোনে হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক স্বপন রানা, জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার স্টাফ মাল্টিমিডিয়া রিপোর্টার।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষকদের ক্লাসে ফেরা প্রসঙ্গে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সাংবাদিক স্বপন রানা। ওই পোস্টে পরে কমেন্ট করেন শিক্ষক জুয়েল শিকদার এবং সেখানে তিনি স্বপন রানাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ভুক্তভোগী সাংবাদিক স্বপন রানা জানান, “কমেন্টে গালিগালাজ করার পর তিনি আমাকে ম্যাসেঞ্জারে কল দিয়ে পোস্ট ডিলিট করতে চাপ দেন এবং বিভিন্নভাবে হুমকিও দেন। শুধু তাই নয়, আমার পরিবারের সদস্যদের ফোনে কল দিয়ে তাদের সঙ্গেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে।”

স্থানীয় সূত্র আরও জানায়, জুয়েল শিকদারের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়মের অভিযোগ ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রীসহ নিকটবর্তী বিদ্যালয়ে বদলি হয়ে শিক্ষকতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা। পাশাপাশি জুয়েল শিকদারের এমন আচরণে বিব্রতবোধ করেছেন স্থানীয় শিক্ষক সমিতির নেতারাও। শিগগিরই তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/