• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুসলিম হক,বিরল (দিনাজপুর / ১৬৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা (২০২৪-২০২৫ অর্থ বছর) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সেক্রেটারি ফারুক হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক একরাম হোসেন তালুকদার, লিগ্যাল এডভাইজার বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট তাপস পাল, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান জুলফিকার আলী, দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক খুরশিদুল আলম, বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী, কালব এর উপজেলা ব্যাবস্থাপক বিশ্বনাথ রায় প্রমূখ। অন্যান্যদের মধ্যে বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান মোখলেছার রহমান, ট্রেজারার ফরহাদ হোসেন, ডিরেক্টর উম্মে কুলসুম, দুলাল মিয়া, কালব এর উপজেলা প্রোগ্রাম অফিসার রণজিৎ কুমার রায়, দয়ারাম রায়সহ নিজ নিজপ্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী ২৯ টি আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি, সম্মাননা ও উপহার প্রদান করা হয়। শেষে উপস্থিত সদস্যদের মধ্য হতে রাফেল ড্র এর মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/