• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল- ২ আসনে জামায়াত প্রার্থীর প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি ; / ৯৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নেতৃত্বে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে প্রচার মিছিলে পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু।

বক্তব্যে আতাউর রহমান বাচ্চু বলেন, “সকল রাজনৈতিক বন্ধুদের অনুরোধ করবো—আমি আমার আদর্শের কথা বলবো, আপনি আপনার আদর্শের কথা বলবেন। জনগণ যাকে গ্রহণযোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে। অতীতের মতো কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করেন, জালিমের ভূমিকায় অবতীর্ণ হন—তাদের জন্য আমাদের শুধু দুঃখই থাকবে।”

তিনি আরও বলেন, “দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে আকাশের মতো বিশাল হৃদয় থাকতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান সেই মানবিক হৃদয়ের অধিকারী—যেখানে জাত, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নেই। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন।”

এ সময় তিনি সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা আলমগীর হোসেন, কর্ম পরিষদের হেমায়েতুল হক হিমু, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাহউদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/