• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঝিনাইদহে ছাত্রীদের কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৫২ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারসংলগ্ন মোঃ আব্দুল খালেক মহাবিদ্যালয়ের এক শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং ছাত্র, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষক নজরুল প্রথমে ‘বন্ধু হওয়ার’ প্রস্তাব দেন। পরে বলেন_আমি শিক্ষক, আমাকে তুমি বলে কথা বলতে পারো। পরবর্তীতে আলাদা সময় কাটানো, কলেজ টাইমে বাইরে ঘুরতে যাওয়া এবং স্বামী-স্ত্রীর মতো চললেও সমস্যা হবে না বলে বিভিন্ন অশোভন প্রস্তাব দেন তিনি। এমন অভিযোগের প্রমাণ হিসেবে ছাত্রীরা গণমাধ্যমকর্মীদের কাছে একাধিক স্ক্রিনশটও দিয়েছেন।

এ ঘটনার পর কলেজের ছাত্ররা অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। অভিভাবকদের কেউ কেউ বলেন, আমরা সন্তানদের পাঠাই পড়ালেখার জন্য। সেখানে শিক্ষকরা যদি এমন প্রস্তাব দেন, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? শিক্ষক তো সন্তানের দ্বিতীয় অভিভাবক।

কলেজের অধ্যক্ষ ওলিউর রহমান জানান, গতকাল তিনটি লিখিত অভিযোগ পেয়েছি। আজ সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ হয়েছে। আমি উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছি। বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যা সাময়িক বরখাস্তও হতে পারে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম দাবি করেন, এ অভিযোগ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। আমার আইডি হ্যাক করে এসব স্ক্রিনশট তৈরি করা হয়েছে। তবে সরাসরি কু-প্রস্তাব দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটাও ভিত্তিহীন।

এসময় তার ভগ্নিপতি নুর ইসলাম, যিনি নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেন, সাংবাদিকদের বলেন, ভুল-ত্রুটি হতেই পারে, আপনারা একটু বিষয়টি চেপে রাখেন।

এ প্রসঙ্গে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনেআরা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/