• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ এর শুভ উদ্বোধন

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ৫৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে এবার ২৬ নভেম্বর ২০২৫ হতে ০২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শুরু হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫।
সে উপলক্ষ্যে বুধবার বিরল উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর যৌথ উদ্যোগে সকালে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে স্থানীয় শহিদ মিনার চত্তরে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ভ্যাটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান, সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে প্রাণিসম্পদ উদ্যোক্তাগণ বক্তব্য রাখেন।
জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন কর্মসূচির মধ্যে ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার (২য় দিন) পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহাপাড়ায় গবাদি পশু ও হাঁস মুরগির ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প এবং বিনামূল্যে গবাদি পশু হাঁস মুরগির কৃমিনাশক বিতরণ বিকরণ করা হবে। ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার (৩য় দিন) প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার-প্রচারণা উপজেলার বিভিন্ন স্থানে করা হবে। ২৯ নভেম্বর ২০২৫ শনিবার (৪র্থ দিন) ১০ নং রাণীপুকুর ইউনিয়নের চৌপুকুরিয়ায় কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেনারি মেডিক্যাল ক্যাম্প করা হবে। ৩০ নভেম্বর ২০২৫ রবিবার (৫মদিন) পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় মিল্ক ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ০১ ডিসেম্বর ২০২৫ সোমবার (৬ষ্ঠ দিন) উপজেলা পরিষদ হলরুমে প্রাণিসম্পদের টেকসই উন্নয়ন তরুণ/নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ০২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার (৭ম দিন) উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/