• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৫

ক্রাইম রিপোর্টার: মোস্তাইন বিল্লাহ / ৯২ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কবির (২২), রাজু (২৫), শাহাদাত হোসেন (৩০), রাসেল (৩২), বশির (৬৩), সজীব (২৩), সারফারাজ (২১), পৃথিবী (২২), সাজ্জাদ (২২), জাহিদ (২৮), শাওন (১৯), রাজু (৩২), সোহেব (২৩), সাগর (২০), জীবন (২৪), কাল্লু (৩০), মিন্টু (৩৫), শাকিব (১৯), আঙ্গুর মিয়া (২০), জসীম উদ্দিন (১৯), নয়ন (১৯), রাসেল (১৯), মুসা (১৯), সোহেল (২৪) ও আদর (১৯)
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, সোমবার (২৪ নভেম্বর) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/