আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : মানুষ কতটা নিচু চরিত্রের হলে সহজ সরল অবুঝ শিশুকে নিজের তৃপ্তি মেটানোর মেশিন মনে করে। এমন একটি ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বেজিমারা গ্রামে। সময়টা ছিলো ঠিক যোহরের আযানের একটু আগমুহূর্ত। মসজিদের মুয়াজ্জিন প্রস্তুত হচ্ছিলেন আযানের জন্য অন্য দিকে বাচাও বাচাও বলে চিৎকার করছিলো ৮ বছরের এক অসহায় শিশু।
বেজিমারা গ্রামের রবজেল মন্ডলের ছেলে স্বপন পেশায় তিনি রাজমিস্ত্রী ও অবসর সময়ে পাখিভ্যান চালান। তার ঘরেও রয়েছে ২টি মেয়ে সন্তান একটার বয়স ৮ বছর ও অন্যটির বয়স ৩ বছর। তাহলে কিভাবে তার মেয়ের বয়সের অন্য আরেক মেয়ের ধর্ষনের চেষ্টা করেন এমন প্রশ্ন উঠেছে জনমনে।
জানা গেছে ঐ ৮ বছরের শিশু বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলায় মগ্ধ ছিলো, সেখানে স্বপন যেয়ে মেয়েটির হাত ধরে বলেন এই চল, তুই আমার মেয়েকে কি বলেছিস। একথা বলেই হাত ধরে টেনে নিয়ে যান বাড়ি থেকে একটু দূরে পুকুরের পাশেই নির্জন এক বাগানে। সেখানে নিয়ে গিয়ে মেয়েটাকে জোর পুর্বক ধর্ষেনর চেষ্টা করে। তখন মেয়েটি চিৎকার করলে ঐ গ্রামের মান্নানের স্ত্রী চায়না ছুটে গেলে স্বপন দ্রুত ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।
মেয়েটির মা সহ আপনজনেরা জানতে পারলে স্বপনের আত্মীয়রা বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং সামাজিক ভাবে মিমাংসা করে দেওয়ার কথা বলে ২দিন বাড়ি থেকে বের হতে দেন না। মিমাংসা না হলে মেয়েটির মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেন।
তবে এবিষয়ে, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং ওখানকার স্থানীয় ক্যাম্পের আই সি মাজহারুলকে পাঠিয়েছিলাম। বিষয়টির সত্যটা জানার জন্য এখন জানতে পারলাম তারা লিখিত অভিযোগ দিবেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/