• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদপুরে ছিনতাইকারী শাহিন গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার: মোস্তাইন বিল্লাহ / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
৩০ অক্টোবর বৃহস্পতিবার রাতের দিকে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের শিবপুর এলাকায় শাহীনের বাড়ি। ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে জানতে পারি, দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহীন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে।

তার কাছ থেকে দেশীয় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এই শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/