• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভূমিদস্যু শাহজালাল শিমুল গং-এর বাধায় পুকুরপাড়ের রাস্তা সংস্কার বন্ধ!

নিজস্ব প্রতিবেদক, / ৬২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ২১ নং ওয়ার্ডের ১০২ নং জাঙ্গালিয়া মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী একটি পুকুরকে ঘিরে চলমান বিরোধের জেরে স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তা সংস্কার কাজে বাধা দিচ্ছেন কথিত ভূমিদস্যু শাহজালাল ওরফে শিমুল গং।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত পুকুরটি সিএস ১৩, আরএস ৪৫, বিএস ২৪, ৩৩, ২৫, ১১১, ৯২, ১৮৩ নং খতিয়ানে সাবেক ১৭৫ হালে ৩৪৪ দাগে ১.৬৫ একর আয়তনের। প্রায় ২০০ থেকে ২৫০ বছর ধরে স্থানীয় বাসিন্দারা এ পুকুরের পানি ব্যবহার করে আসছেন দৈনন্দিন কাজ ও গৃহস্থালির প্রয়োজনে।

অভিযোগ রয়েছে, ভূমিদস্যু ও লম্পট শাহজালাল ওরফে শিমুল(৪৮) মমতাজ উদ্দিন কিসমত এর ছেলে পুকুরের একটি অংশ ক্রয় করে তা ভরাটের চেষ্টা করেন। এ বিষয়ে গত বুধবার (২৩ এপ্রিল ২০২৫) মাননীয় জেলা প্রশাসক, কুমিল্লা বরাবর (রিসিভ নং ৭৩৮২) এবং ২৪ এপ্রিল ২০২৫ তারিখে প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সিটি করপোরেশন বরাবর (রিসিভ নং ১০৬) লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রশাসন হস্তক্ষেপ করে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করে দেয়।

উল্লেখ কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজি:এর আদালতে পি.আর ৮৫১/২৫ মামলা চলমান রয়েছে।

পরবর্তীতে কুমিল্লা সিটি করপোরেশন পুকুরটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ অংশে রিটেইনিং ওয়াল নির্মাণ করে। তবে ওই সময় পুকুরের দক্ষিণ পাশে অবস্থিত প্রায় ১২টি পরিবারের বসতবাড়ি সংলগ্ন ২৫০ ফুট দীর্ঘ রাস্তার অংশ ও ঘরবাড়ির মাটি ধসে পড়ে। এতে এলাকার একমাত্র চলাচলের পথটি ভেঙে যায় এবং তিনটি বিদ্যুৎ খুঁটির মাটিও সরে যায়, ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫০ থেকে ৬০ বছর ধরে এই রাস্তা দিয়ে তারা চলাচল করে আসছেন। রাস্তাটি ভেঙে যাওয়ায় এলাকার শিশুদের বিদ্যালয়ে যাওয়া-আসাসহ দৈনন্দিন চলাফেরায় মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনকে অবগত করা হলে অভিযোগ রয়েছে যে ভূমিদস্যু শাহজালাল শিমুল গং প্রশাসনের নির্দেশনা অমান্য করে পুনরায় বাধা সৃষ্টি করছেন।

ভুক্তভোগী ১২টি পরিবার জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি করপোরেশনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যেন রাস্তা সংস্কার ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/