• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তোমরা আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না: পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ

মোঃ নজরুল ইসলাম খান, / ২০৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ ছালেহ আহমদ আল- হোসাইনী বলেছেন, আমাদেরকে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করতে হবে এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। একে অপরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহর জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল আফতাব, আলহাজ্ব শাহসুফী সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী ( রহঃ) ১৯৪১ সালে ৮ ফেব্রুয়ারি (আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন) বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।
আজীবন তিনি এই সংগঠনের আমির ছিলেন। পর্যায়ক্রমে আমার উপর এই সংগঠনের আমীরের দায়িত্ব অর্পিত হয়। তরীক্বত পন্থীদের জন্য আত্মশুদ্ধিমূলক এই সংগঠনকে প্রত্যেকের দুরঘোরায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার সাধ্যানুযায়ী সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় পরিষদ নিরলসভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি দরবার শরীফের সকল মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন শাখার কমিটি গঠনকল্পে এক সাধারণ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ফান্দাউক দরবার শরীফের দ্বিতীয় ছাহেবজাদা আলহাজ্ব মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল- হোসাইনী, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ছিদ্দিকী, মহাসচিব মাওলানা মুফতী নাজিম উদ্দীন মাছুমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী শাহ আলম মাছুমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী সুফি আহমাদ নেছারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম জালালী, অর্থ সম্পাদক মুফতী সৈয়দ আশরাফ উদ্দিন, গণসংযোগ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন আনসারী, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক ও দৈনিক ইনকিলাব মাধবপুর উপজেলা সংবাদদাতা কে এম শামছুল হক আল-মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হান আহমেদ সম্রাট, নয়াপাড়া ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুর রশীদ লগুজ মেম্বার, সদস্য সচিব কারী আব্দুল আলী প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে, মোঃ আব্দুর রশীদ লগুজ মেম্বার কে সভাপতি এবং কারী আব্দুল আলীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নয়াপাড়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।
পরে সংগঠনের অগ্রগতি, সমৃদ্ধি, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য এবং কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/