• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর ছয় হাজার ৫৪০ জন প্রান্তিক চাষি পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজের প্রণোদনা

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নওগাঁর মহাদেবপুর উপজেলাশ এবার মোট ছয় হাজার ৫৪০ জন প্রান্তিক চাষি পাচ্ছেন বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার। সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে চাষিদের সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় নবনিযুক্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম ইবনে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ তার সঙ্গে ছিলেন।

ইউএনও কয়েকজন প্রান্তিক চাষির মধ্যে বীজ ও সার হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে বিতরণ উদ্বোধন করেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি আর উর্বর। এখানে মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ জন্মে।” সরকারের বিনামূল্যে দেয়া বীজ যেন প্রত্যেকেই বপণ করে আমাদের কৃষিকে সমৃদ্ধ করেন সে বিষয় খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

এবার মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের প্রান্তিক চাষিদের পাঁচ হাজার ছয়শ’ জনের মধ্যে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, সাতশ’ জনের মধ্যে ২০ কেজি করে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০ জনের মধ্যে এক কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০ জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০ জনের মধ্যে ১০ কেজি করে চিনা বাদাম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৬০ জনের মধ্যে পাঁচ কেজি করে মুগ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৫০ জনের মধ্যে পাঁচ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৭০ জনের মধ্যে দুই কেজি করে অড়হড় বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/