• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ / ৫১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) সকালে কালিগঞ্জ পৌর শহরের নতুন বাজার ও ছন্দা সিনেমা হলের পাশে উক্ত অভিযানটি পরিচালিত হয়।

এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক জনাবা নিশাত মেহেরের নেতৃত্বে ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম উক্ত অভিযানে অংশ নেয়।
এ সময় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর এবং খাদ্যপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
জনস্বার্থে এই বাজার তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে বলে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/