• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের একজন সদস্যকে গ্রেফতার

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ / ১১২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার বিজিবি ব্রিজ মোড় এলাকায় চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।রবিবার (৫ অক্টোবর ) রাত সাড়ে ৯ টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি চেকপোস্ট অতিক্রমের সময় থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে এক জনকে আটক করতে সক্ষম হয়, তবে বাকি দুইজন পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান হাবিব, বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর আটরাই এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছেন।

পুলিশ আরও জানিয়েছে, আটক হাবিবুরের বিরুদ্ধে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি, মাদক ও হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়াও, নওগাঁ জেলার একটি অপরাধী চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
ঘটনাস্থল থেকে একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৩৪-৭৩২৪) উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/