সনাতন ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পতেঙ্গা – ইপিজেড থানাধীন পূজা উদযাপন পরিষদ,বিভিন্ন মন্ডপ ও মন্দির কমিটির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম -১১ এর সংসদ সদস্য প্রার্থী শফিউল আলমের মতবিনিময় সভা রোববার সন্ধ্যায় (২৮ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ সংগঠক মোঃ শাহেদের সভাপতিত্বে ও জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুর রহিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক শ্রী উত্তম কুমার শীল, সিইপিজেড শ্রী কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী বাসু দেব , হালিশহর লোকনাথ মন্দিরের শ্রী সুজন মজুমদার ,বন্দরটিলা শান্তি সংঘের সভাপতি শিবু দাশ ।
সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সমাজসেবক মোঃ জয়নাল আবেদীন, দিপীকা সংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুজন কুমার শীল , পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু ,নগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য শ্রী সাগর দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
এসময় শফিউল আলম বলেন, দীর্ঘ বছর আপনাদের কে ভুল তথ্য ও ভুল বুঝিয়ে আমাদের কে সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করেছে ঐ দোসর ফ্যাসিস্ট সরকার। দেশের মানুষ কে ৫৪ বছর ধরে ভূয়া তাবিজ পরিয়ে লুটপাটের রাজনীতি করেছে।
তাই ,সামনে এই দেশের মানুষ কে সত্যিকারের ভালোবাসায় উন্নয়নের স্রোতে ফিরে আনতে জামায়াতে ইসলামী কে দাঁড়ি পাল্লার প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান।
আয়োজিত মতবিনিময় সভা শেষে জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড কমিটির পক্ষে আলহাজ্ব শফিউল আলম দুটি থানা কমিটির ৬ টি মন্ডপ ও মন্দির কমিটিকে নগদ অর্থ প্রাইজমানি এবং অসহায় নারী -পুরুষ পূজার্থীদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন।
https://slotbet.online/