• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলগাজী থানা পুলিশের সহযোগিতায় ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী বিবি আয়েশা কে ফিরে পেয়েছে পরিবার

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৮২ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

২১ সেপ্টেম্বর রবিবার ফেনী জেলার ফুলগাজী থানা পুলিশের দ্রুত পদক্ষেপ ও মানবিক আচরণে ঘরে ফিরে গেছে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রী।

ফুলগাজী থানা সূত্রে জানা যায়, ঐ শিক্ষার্থীর নাম বিবি আয়েশা (১২) সে খন্ডলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ড হাই বাজার এলাকার চা দোকানি পারভেজের মেয়ে।

পারভেজ জানান, রোববার সকালে হঠাৎ করেই আয়েশা কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজা খুঁজি করেও না পাওয়ায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ খবর পায়।

বিশেষ সূত্রে খবর পেয়ে ফুলগাজী থা/নার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান ও উপ-পরিদর্শক নুরুল করিম তাৎক্ষণিক উদ্যোগ নেন। অনুসন্ধানের মাধ্যমে আয়েশাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে তাকে বাবা পারভেজ ও মা আসমা আক্তারের কাছে হস্তান্তর করেন পুলিশ কর্মকর্তারা।

মেয়ের নিরাপদ প্রত্যাবর্তনে কৃতজ্ঞতা প্রকাশ করে পারভেজ বলেন,

পুলিশের সহযোগিতা না পেলে হয়তো আমরা কখনোই আমাদের মেয়েকে ফিরে পেতাম না। থানার ওসি ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।”

স্থানীয় এলাকাবাসীরাও পুলিশের এ তৎপরতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/