২০ সেপ্টেম্বর শনিবার ফেনী জেলার ফুলগাজী উপজেলার ০৫ নং আমজাদহাট ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী -১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল খায়ের, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় নেতৃবৃন্দ জানান, নতুন কার্যালয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আর ও সুসংগঠিত হবে।
https://slotbet.online/