• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু কীট, জরিমানা ৪০ হাজার টাকা

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার একাত্তর ও হাজী মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি পরিদর্শন করা হয়। এ সময় কনা নার্সিং হোমের ল্যাবে (ফ্রিজে) মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু এবং ইউরিন টেস্ট কীট সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মাহমুদ শাহরিয়ার আতিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার, মেয়াদ উত্তীর্ণ টেস্ট কীট বা রিএজেন্ট ব্যবহার না করার এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। এতে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি জনাব মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/