• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বেলকুচিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৩৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে মোছাঃ রাইচা খাতুন নামে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মোঃ আবু তালেব হিরো (৪৬) নামে এক যুবককে আটক করেছে বেলকুচি থানা পুলিশ। ১২ই সেপ্টেম্বর শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

আটককৃত মোঃ আবু তাদেব হিরো বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বানিয়াগাঁতী গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে।
ভিকটিম শিশু স্কুল ছাত্রী বেলকুচি উপজেলার চন্দনগাঁতী কালীবাড়ি গ্রামের মোঃ হাসান আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইচা খাতুন তার খালা মোছাঃ আনজুমানের বাড়িতে বেড়াতে যায়, সেখানে মোছাঃ রাইচা খাতুনকে একা পেয়ে সুযোগ বুঝে সবার আড়ালে হাত ধরে ঘাসের জমির মধ্যে নিয়ে পরণের কাপড় খোলার চেষ্টা করে আবু তালেব, এমতাবস্থায় রাইচা খাতুন ভয়ে চিৎকার দিলে তখন আবু তালেব রাইচাকে ছেড়ে দিয়ে একটু দুরে গিয়ে দাঁড়ায় এই সুযোগে রাইচা দৌড়ে তার খালার বাড়িতে চলে এসে তার খালাতো বোন মোছাঃ মাবিয়া খাতুন (২০) ও তার খালাকে বিষয়টি জানালে, খালার বাড়ির লোকজন ও ঘটনাস্থলের আশেপাশের লোকজনের সহযোগিতায় মোঃ আবু তালেব হিরোকে গণধোলাই দিয়ে আটক রাখে এলাকাবাসী, পরে এঘটনা বেলকুচি থানায় ফোন দিয়ে জানালে বেলকুচি থানার এস আই মোঃ আইনুল হক তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিম মোছাঃ রাইচা খাতুনের মা মোছাঃ সালমা খাতুন বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, শুক্রবার সকালে শিশু ধর্ষণ চেষ্টায় আবু তালেব নামে এক যুবককে আটক করে রেখেছে এলাকাবাসী, মোবাইল ফোনে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা রুজু করে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/