• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামায়াত ক্ষমতায় গেলে এক হাতে সার্টিফিকেট অন্য এক হাতে চাকরি নিয়ে ঘরে ফিরবে, গোলাম পরোয়ান।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৬৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় জামায়াত কর্তৃক আয়োজিত ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্ররা সার্টিফিকেট এক হাতে অন্য হাতে চাকরি নিয়ে ঘরে ফিরবে। যদি চাকরি দিতে দেরি হয় তাহলে অবশ্যই বেকার ভাতা পাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন শেখ মহাসিন হোসেন বাশির। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারের ঘোষিত সময়ের আগেই ঐক্যমত কমিশনের আলোচনায় সকল গণতান্ত্রিক দল যে যে বিষয়ে একমত হয়েছে সেগুলি লিখিতভাবে প্রকাশ করতে হবে। অন্যথায় মৌখিক স্বীকৃতির জুলাই সনদ এদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবেনা।
সাবেক এমপি আরো বলেন,
জামায়াত ক্ষুধা , দারিদ্র্য, দূর্নীতিমুক্ত একটি ইসলামী কল্যাণকর রাষ্ট্র গড়তে চায়। আমাদের মানবিক নেতা আমীরের জামায়াত ডাঃ শফিকুর রহমান ইতিমধ্যে কল্যাণমুখী রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এদেশের যুব সমাজকে বেকার রেখে সাম্যের বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় যদি আমরা রাষ্ট্র গঠন করতে পারি তাহলে এদেশের যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলবো। সুতরাং জামায়াত ক্ষমতায় গেলে যুবসমাজ, শ্রমজীবী, কৃষিজীবী সকল মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত , দূর্নীতি মুক্ত, সন্ত্রাসী – চাঁদাবাজি মুক্ত দেশ গড়ে তোলা হবে।
ওয়ার্ড সভাপতি মাহমুদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারী গাজী মোর্শেদ মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সেক্রেটারী মোঃ নূর ইসলাম গাজী, জামায়াত নেতা ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, শাহ মাখদুম, শ্রমিক নেতা মোঃ মোজাম্মেল হক, মাওলানা লুৎফর রহমান, মোঃ মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/