• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৫৯নং মহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতি, অধিকাংশ শ্রেণিকক্ষ পরিত্যক্ত

মোঃইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৫০ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নে ৫৯নং মহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ আবারও উঠেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকারি নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিদ্যালয় ত্যাগ করেছেন। এ সময় একজন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন, তবে শিক্ষার্থীরাই নিজেরাই জাতীয় পতাকা নামিয়ে ফেলে।

এছাড়া দেখা যায়, বিদ্যালয়ের অধিকাংশ শ্রেণিকক্ষ ও মাঠ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে সঠিকভাবে অবস্থান করছে না বলে অভিযোগ অভিভাবকদের।

স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় থেকে চলে যান। এর ফলে শিক্ষার্থীরা শৃঙ্খলাভঙ্গসহ নানা সমস্যার মধ্যে পড়ছে।

এর আগেও একই কারণে সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদ প্রকাশের পর কিছুদিন নিয়মিত ক্লাস চালু থাকলেও বর্তমানে আবারও আগের মতোই অনিয়ম চলছে।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মেরাজুল ইসলাম মেরাজ বলেন, “বিষয়টি আমি খতিয়ে দেখব। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী বিদ্যালয়ের শিক্ষার মান রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/